ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে রাতে ঢাকায় পৌঁছাবে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা আজ দিনগত রাত দেড়টায় কার্গো বিমানযোগে দেশে আসবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছবে।


প্রসঙ্গত, কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় এর আগে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ও ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে। সোমবার আরও ২৫ লাখ ডোজ দেশে আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।

ads
ads
ads

Our Facebook Page

↑